Skip to main content

শৈশবের ঈদ স্মৃতি : মেহেদী হাসান জাকারিয়া


 কোভিড-১৯ ভাইরাসের দরুন পৃথিবী যেমন থমকে আছে সাথে আমাদের জীবনের যেসব মূহুর্ত তৈরীর সম্ভাবনা ছিলো সেগুলো আজ স্তিমিত , যেখানে আমরা পুরনো সব স্মৃতি গুলো মনে নিয়ে এখনো চলমান মুহূর্তগুলো উপভোগ করছি।

যাই হউক, সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। করোনা পরিস্থিতি মাথায় রেখে দেশের সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেন সেই দোয়াই রইলো।


ঈদুল আযহা আসলেই আমার জীবনে ঘটে যাওয়া একটা মজার কাহিনী মনে হয়ে যায়, যা আজ এই প্লার্টফর্মে শেয়ার না করলেই না, চলুন সেই গল্পে ডুব দিয়ে আসি।

তখন ২০১৫ সাল, আমি ক্লাস নাইনে পড়ি, রীতিমতো বাবা দেশের বাইরে থাকায় মা পরিবারের সব দায়িত্ব পালন করলেও টুকটাক আমারও আম্মুকে সাহায্য করা হতো।

কোরবানী ঈদের ঠিক ৪ দিন আগে আম্মু বলতেসেন এইবার তুমি তোমার খালুজানের সাথে গরু কিনতে যাবা।( বলে রাখা ভালো খালুজান আর উনার বোন আর আমরা মিলে কুরবানীর জন্য এইবার মিলিত হয়েছিলাম।)

আমরা ঠিক ঈদের ২ দিন আগে যোহরের নামাজ পরে আমাদের ওইখানে একটা এলাকায় গরু কিনার উদ্দেশ্যে রওনা দেই। ঠিক সময়ে আমরা ওই এলাকায় একটা চাচীর বাড়িতে যাই, চাচীর সাথে কথা বার্তা বলে গরুটা নিয়ে নেই।

এ পর্যন্ত সব ঠিক ছিলো, বিপত্তিটা,তখনি বাঁধে যখন গরুটাকে নৌকায় তুলতে যাবো ঠিক তখন, কোনোমতেই গরুটাকে নৌকায় তুলা যাচ্ছে না, চতুষ্পদ প্রাণী হয়েও তার মালিকের প্রতি কেমন ভালোবাসা তা ওইদিন আমি ওই গরুটাকে না দেখলে বুঝতাম না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, চেয়ে দেখি সবাই ধরাধরি করে তুলতেসে আমাকে, ততক্ষণ আমার কোনো হুশই ছিলো না কারণ গরুটারে নৌকায় তুলতে গিয়ে রশি ধরে টান দেওয়ার,সময় গরুর হেঁচকা টানে আমি পানিতে পড়ে যাই,  পানি থেকে উঠার পর আমি হাসতাছি আমার দেখাদেখি আমার খালুও হাসে উনার বোনের ছেলেও হাসতেছে তারপর এক পর্যায়ে খালু বলে উঠলেন,

বাবারে যেভাবে পানিতে পড়ছিলা যদি কিনার না হতো তাহলে আজকে একটা বড় বিপত্তি ঘটে যেতো।

সামান্য ব্যাথা পাইসিলাম।

যাই হউক বড়,কোনো রকম বিপত্তি ছাড়াই আল্লাহর রহমতে আমাদের কোরবানী দেওয়ার কার্য সম্পন্ন হয়েছিলো।


এই ছিলো আমার সাথে ঘটে যাওয়া একটা মজার মুহূর্ত।

সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানাই এবং স্বাস্থ্যবিধি মেনে ইদকে উদযাপন করুন

ধন্যবাদ সবাইকে।  


লেখা : মেহেদী হাসান জাকারিয়া

Comments

Post a Comment

Popular posts from this blog

An Online Session On Mental Health For Youth

  বর্তমানে তরুণদের মাঝে মানসিক অসুস্থতা দিন দিন প্রকট হচ্ছে । আর এজন্যই Muhurta  আয়োজন করতে যাচ্ছে , " Mental Health For Youth " ১৫ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৮.০০টায়  ফেসবুক লাইভে অথিতি হিসেবে থাকবেন । Tarannum Musarrat Tusqa Mental Health Professional সঞ্চালনায় থাকবেন, SM Tokey Yeasir Bangladesh University of Professionals Event Link : https://fb.me/e/1m51ornOn   কথা হবে তরুণদের মানসিক অবসাদ, বিষণ্ণতাসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে । জানাতে পারবেন আপনার মতামত বা প্রশ্ন। তাই চোখ রাখুন মুহূর্তের ফেইসবুক পেইজে । Page Link : https://www.facebook.com/muhurta26/ ᴍᴜʜᴜʀᴛᴀ  | ᴀ ʏᴏᴜᴛʜ ᴏʀɢᴀɴɪᴢᴀᴛɪᴏɴ  ʟᴇᴀʀɴ, ᴇɴᴊᴏʏ & ᴄᴏɴᴛʀɪʙᴜᴛᴇ

Challenges, Women are facing in the tech industry & solutions

There is a significant lack of IT professionals. Only 13% of the workforce in the IT sector are women. Only 1% of the ICT companies in the country are led by women. If I had one word to describe it, it would be "prejudice". Significant Challenges: Criticism & judgements Security issues  Families and teachers discourage girls from pursuing challenging jobs in technology because girls are told that they are not supposed to be good at this subject.  Stereotypes, lack of proper balance between employment and family care. Some challenges are related to the working environment. Gender bais, credibility is another issue women face when they try to get into the IT sector. And the male dominated climate.  Continue to block women's progress in the IT sector.  I see myself as being part of the solutions to this challenge in following ways - 1. IT scholarship may be a convenient motivation to create awareness among students.  2. Some proper steps for the working women t...

Plastic in the sea : Adverse effects on the environment

সমুদ্র হল লবণাক্ত জলের পরস্পর সংযুক্ত জলরাশি যা পৃথিবীর উপরিতলের ৭০ শতাংশেরও বেশি অংশ আবৃত করে রেখেছে। সমুদ্র পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখে এবং জলচক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে প্রতি মুহূর্তে কোনো না কোনো স্থানে ফেলে দেওয়া একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, বেলুন স্টিক, প্লাস্টিক বোতল কিংবা প্লাস্টিক ব্যাগ তার গন্তব্য হিসেবে খুঁজে নিচ্ছে সমুদ্রকে। তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে সেই এলাকার জীবন আর প্রকৃতিকে। জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যা থেকে মানুষেরও বাঁচার সম্ভাবনা ক্ষীণ। মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে সমুদ্রের তলদেশে থাকা জীব। অপচনশীল প্লাস্টিক বছরের পর বছর সমুদ্রে ভাসতে থাকে।সামুদ্রিক বাস্তুতন্ত্র হলো  পৃথিবীর জলজ বাস্তুতন্ত্রের বৃহত্তম। সামুদ্রিক প্রাণীর একটি বড় অংশ সাধারণত খাদ্যের জন্য সমুদ্রে ভাসমান ক্ষুদ্র প্রাণিকণা (জুপ্ল্যাঙ্কটন) এবং উদ্ভিদকণার (ফাইটোপ্ল্যাঙ্কটন) উপর নির্ভরশীল।তবে শুধু সমুদ্র নয়, যেকোনো জলাশয়ের জন্য এই ক্ষুদ্র প্রাণীদের ভূমিকা অপরিসীম। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্যশৃংখলে প্রাথমিক খ...